July 29, 2026, 9:51 am
শিরোনাম :
নাটোরে জনতা ব্যাংকের ‘বাংলা কিউআর কোড’ উদ্বোধন দূর্গাপুর সর্ব স্তরের জনগনের দোয়া মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক-হালিম ইসলাম ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেটের নাটোর সফর! প্রত্নতাত্বিকদের সাথে কাজ করবে ফ্রান্স দুর্গাপুর উপজেলা জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাটোর পৌরসভায় ফলস,বনজ ও ঔষধি গাছ ও পথচাষিদের মাঝে চারা বিতরণ দুর্গাপুরে রাত্রিতে বাসগৃহে দুর্ধর্ষ চুরি মালামাল উদ্ধার গ্রেফতার-৩ নাটোরে ১১ দলের জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দুর্গাপুরে মাদকের আসামী সহ গ্রেফতার-৩ দুর্গাপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় নাটোরে দূর্নীতি প্রতিরোধে,র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রাজশাহীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুরে ব্যারিস্টার রেজাউল করিমের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার কিসমত গনকৈর ইউনিয়নের বিভিন্ন বাজারে এই লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সবুর বুলেট, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক গোলামী সরকার সহ বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণকালে ব্যরিস্টার রেজাউল করিম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন।

সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেওয়ার কোন বিকল্প নেই । স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ