ক্রাইম নিউজ ডেক্সঃ
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারককে বিদায় সংবর্ধনা দিলেন রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের নেতারা। গত ২ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে মহানগর দায়রা জজ আদালতের বিচারক জনাব আল আসাদ মোহাম্মদ আসিফুজ্জামান শেষ কর্ম দিবস পালন করলেন।
তিনি রাজশাহীতে প্রায় তিন বছরের অধিক কাল এই পদে অধিষ্ঠিত থেকে দায়িত্ব ও কর্তব্য পালন করেছেন। অধস্থন আদালতের বিচারক এবং কর্মচারীগণ এই সংবর্ধনায় অংশগ্রহণকরেন।
এসময় উপস্থিত ছিলেন,রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট রইসুল ইসলাম, রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, অ্যাডভোকেট মোজাম্মেল হক, রাজশাহী মেট্রোপলিটন এর ইন্সপেক্টর জনাব রফিক।
গত ১ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বর্তমান কর্মস্থল থেকে বিচারক মহোদয়’কে পরিচালক বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকায় বদলি করা হয়। সকলেই তার পরবর্তী কর্মস্থলের মঙ্গল কামনা সহ তাহার সুস্বাস্থ্য কামনা করেন।