May 30, 2026, 11:18 am
শিরোনাম :
রাজশাহী দুর্গাপুরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আযহা উপলক্ষে দুর্গাপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরন দুর্গাপুরে ভূমি সেবা মেলা উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দুর্গাপুরে এসএসসি পরীক্ষার্থীদের সংঘর্ষে অটোরিকশা ভাঙচুর,আহত-৭ দুর্গাপুর পৌরসভায় নতুন সিভিল ইঞ্জিনিয়ারের যোগদান নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী দিনে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন নাটোরের ডিসি দূর্গাপুরে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও মানববন্ধন দূর্গাপুরে ছাত্রদলের উদ্যোগে এস‌এসসি পরিক্ষার্থীদের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরন নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ জেলা পর্যায়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত যারা বিএনপির জন্য মার খেয়েছে আক্রান্ত হয়েছে প্রত্যেকটা পরিবারের পাশে বিএনপি দাড়াবে নাটোরে- হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু

নাটোরে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব, হাসপাতালে দেড় শতাধিক রোগী ভর্তি

গোলাম গাউস, নাটোর থেকেঃ

গোলাম গাউস, নাটোর থেকেঃ

নাটোর পৌর এলাকার উত্তর পটুয়াপাড়া ঝাউতলা সহ ২ নম্বর ওয়ার্ডসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত মধ্যরাত থেকে এ প্রাদুর্ভাব শুরু হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত নাটোর সদর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দেড় শতাধিক ছাড়িয়েছে। 

হঠাৎ করে বিপুল সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসক ও নার্সরা চরম চাপের মধ্যে পড়েছেন। রোগীদের আত্মীয়স্বজনদের অভিযোগ, পৌরসভার সরবরাহ করা পানিই এই ডায়রিয়ার প্রকোপ বাড়িয়েছে। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, পানি পরীক্ষার জন্য ইতোমধ্যে নমুনা সংগ্রহ করে বগুড়ায় পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেল প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতনও কর্মকর্তারা। 

নাটোরের সিভিল সার্জন মুক্তাদির আরেফিন বলেন, “আমাদের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা সার্বিকভাবে চেষ্টা করছেন পরিস্থিতি মোকাবিলা করতে। প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।” বর্তমানে ১২৮ জন রোগী ভর্তি রয়েছে এবং প্রায় ৩০ জন রোগীকে এরই মধ্যে রিলিজ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় জেলা প্রশাসক আসমা শাহিন জানান, স্থানীয়দের পরামর্শ দেওয়া হয়েছে শুধুমাত্র ফুটানো পানি পান করতে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে চলতে। এছাড়া হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন সহ ঔষধ মজুদ রয়েছে। এ বিষয়ে সকল ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ