May 30, 2026, 11:18 am
শিরোনাম :
রাজশাহী দুর্গাপুরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আযহা উপলক্ষে দুর্গাপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরন দুর্গাপুরে ভূমি সেবা মেলা উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দুর্গাপুরে এসএসসি পরীক্ষার্থীদের সংঘর্ষে অটোরিকশা ভাঙচুর,আহত-৭ দুর্গাপুর পৌরসভায় নতুন সিভিল ইঞ্জিনিয়ারের যোগদান নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী দিনে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন নাটোরের ডিসি দূর্গাপুরে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও মানববন্ধন দূর্গাপুরে ছাত্রদলের উদ্যোগে এস‌এসসি পরিক্ষার্থীদের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরন নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ জেলা পর্যায়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত যারা বিএনপির জন্য মার খেয়েছে আক্রান্ত হয়েছে প্রত্যেকটা পরিবারের পাশে বিএনপি দাড়াবে নাটোরে- হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু

নাটোরে মিনি স্টেডিয়াম উদ্বোধন- আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

গোলাম গাউস

নাটোর প্রতিনিধিঃ

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশে যে মিনি স্টেডিয়ামগুলো উদ্বোধন হচ্ছে, সেগুলোতে যেন প্রকৃত অর্থে খেলার পরিবেশ সৃষ্টি হয়, সে বিষয়ে বর্তমান সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

শনিবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে নাটোর শহরের কানাইখালি এলাকায় উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন। এ উপলক্ষে ভার্চুয়ালি দেশের বিভিন্ন জেলার আরও ১৩টি উপজেলার মিনি স্টেডিয়াম উদ্বোধন করেন তিনি।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন “উপজেলা পর্যায় মিনি স্টেডিয়াম নির্মাণ–২য় পর্যায়” প্রকল্পের আওতায় এসব স্টেডিয়াম নির্মিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম, উপজেলা পর্যায়ের মিনি স্টেডিয়াম প্রকল্পের পরিচালক মাহাবুব মোরশেদ সোহেল, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইনসহ প্রশাসন ও ক্রীড়া বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে উপদেষ্টা নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন। এ সময় নাটোর জেলার শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ