October 28, 2026, 3:07 am
শিরোনাম :
দূর্গাপুরে রাসায়নিক সার জব্দ , ভ্যান চালকের জরিমানা রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শীতের আগমনে দূর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের উৎসব লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে ৩ জুয়াড়ি গ্রেফতার, মোবাইল উদ্ধার প্রধানমন্ত্রীর প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরের সাবেক ছাত্রলীগ নেতা আবু হুরায়রা গ্রেফতার বিজয়া দশমীতে নাটোরে দুর্গাপূজার সমাপ্তি, জয়কালি দিঘিতে প্রতিমা বিসর্জন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদল নেতা বুলেটের স্বাগত মিছিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের-নাটোরে হুইপ দুলু যারা সময় মতো হাসপাতালে আসবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে-নাটোরে হুইপ দুলু

দুর্গাপুরে আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ 

নিজস্ব প্রতিবেদকঃ 

রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের বাজুখলসি গ্রামে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম শুভ আহমেদ (২২)। তিনি ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুভ আহমেদ ছিলেন স্বভাবতই শান্ত প্রকৃতির, তবে সহজেই রাগান্বিত ও অভিমানী হতেন। মাঝে মাঝেই তিনি আত্মমগ্ন হয়ে পড়তেন বলে জানান প্রতিবেশীরা। পরিবারের সঙ্গে কোনো বড় ধরনের দ্বন্দ্ব না থাকলেও, ব্যক্তিগত বিষণ্নতা বা মানসিক চাপ থেকেই এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০ মে (মঙ্গলবার) সকাল সাড়ে ৭টার দিকে এলাকার এক বাসিন্দা শসার খেতে যাবার সময় গাছে ঝুলে থাকা শুভর নিথর দেহ দেখতে পান। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে খবর দেওয়া হয় শুভর পরিবারকে এবং দুর্গাপুর থানা পুলিশকে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

ঘটনার বিষয়ে দুর্গাপুর থানার এসআই ইব্রাহিম হোসেন জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে নিহতের পরিবার কোনো অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ