July 29, 2026, 8:01 am
শিরোনাম :
নাটোরে জনতা ব্যাংকের ‘বাংলা কিউআর কোড’ উদ্বোধন দূর্গাপুর সর্ব স্তরের জনগনের দোয়া মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক-হালিম ইসলাম ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেটের নাটোর সফর! প্রত্নতাত্বিকদের সাথে কাজ করবে ফ্রান্স দুর্গাপুর উপজেলা জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাটোর পৌরসভায় ফলস,বনজ ও ঔষধি গাছ ও পথচাষিদের মাঝে চারা বিতরণ দুর্গাপুরে রাত্রিতে বাসগৃহে দুর্ধর্ষ চুরি মালামাল উদ্ধার গ্রেফতার-৩ নাটোরে ১১ দলের জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দুর্গাপুরে মাদকের আসামী সহ গ্রেফতার-৩ দুর্গাপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় নাটোরে দূর্নীতি প্রতিরোধে,র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

‎দুর্গাপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার-১

দূর্গাপুর(রাজশাহী)প্রতিনিধিঃ

দুর্গাপুর(রাজশাহী)প্রতিনিধিঃ

রাজশাহীর দুর্গাপুরে শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে আব্দুস সাত্তার (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। আজ ‎সোমবার (১৯ মে) উপজেলার ৫নং ঝালুকা ইউনিয়নের সায়বাড় গ্রামে এ ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে ভিকটিম দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।

‎জানাযায়, দুর্গাপুর উপজেলার ৫নং ঝালুকা ইউনিয়নের সায়বাড় গ্রামের মৃতঃ গনিমিস্ত্রির ছেলে অভিযুক্ত আব্দুস সাত্তার। সকাল আনুমানিক ৯ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানির পর উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তকে গণধোলাইয়ের পাশাপাশি গলায় জুতার মালা পরিয়ে দিয়ে, মুখে চুনকালি মাখিয়ে দেয়। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

‎ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা গেছে, সায়বাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পড়া আট বছরের শিশুটি সকালে স্কুলে যাওয়ার পথে জোর করে টেনে হিচড়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে আব্দুস সাত্তার। পরে শিশুটির উচ্চ চিৎকারে এলাকাবাসী তাকে ধরে ক্ষিপ্ত হয়ে গণধোলাই দিয়ে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ ‎বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, ঘটনাস্থল থেকে এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্তকে আটক করার পর থানায় নিয়ে আসা হয়েছে। ভুক্তভোগী শিশুটির পরিবারের অভিযোগ অনুযায়ী তদন্ত সাপেক্ষে স্বাস্থ্য পরীক্ষা শেষে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ