September 12, 2026, 1:32 pm
শিরোনাম :
নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন নাটোরে মাসব্যাপি গ্রামীন কুটিরশিল্প ও পন্য মেলার শুভ উদ্বোধন

দুর্গাপুরে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক কংগ্রেস অনুষ্ঠিত

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ‘পার্টনার’ প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নমুখী কৃষি ব্যবস্থার প্রসারে এ আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

গত ১৩ মে (মঙ্গলবার) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই কংগ্রেসের আয়োজন করা হয় “প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায়।

প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর উপ-পরিচালক কৃষিবিদ মোছা: উম্মে ছালমা বলেন, “এই কংগ্রেস থেকে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে প্রয়োগ করলে কৃষি উৎপাদন যেমন বাড়বে, তেমনি লাভজনকও হবে। কৃষিকে আধুনিক ও স্মার্ট করতে হবে। সেই সাথে বালাইনাশক ও সার ব্যবহারে সচেতন থাকতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী এবং সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা, যারা কৃষকদের উদ্দেশ্যে সহযোগিতামূলক কার্যক্রম ও পরামর্শ তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-  কৃষি সম্প্রসারণ অফিসার মো. তোহিদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামসহ সমাজসেবা, সমবায় ও পল্লী উন্নয়ন অফিসারবৃন্দ।

এসময় কৃষি সম্প্রসারণ অফিসার মো. তোহিদুর রহমান তার বক্তব্যে কৃষকদের পুষ্টিকর শাকসবজি ও স্মার্ট কৃষিপদ্ধতির চর্চায় উদ্বুদ্ধ করেন।
এই কৃষক কংগ্রেসে অংশ নেন প্রশিক্ষণপ্রাপ্ত পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণীরা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা।
কংগ্রেসের মূল উদ্দেশ্য ছিল- প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের মধ্যে প্রযুক্তি, ধারণা ও দৃষ্টিভঙ্গির আদান-প্রদান নিশ্চিত করা। উদ্ভাবিত কৃষি প্রযুক্তি ও যান্ত্রিকীকরণের প্রয়োগ বৃদ্ধি। খাদ্য ও পুষ্টির গুরুত্ব তুলে ধরা। কৃষি-পণ্য মূল্য শৃঙ্খল গড়ে তোলা। পিএফএস কৃষকদের “ফার্মার সার্ভিস সেন্টার” হিসেবে গড়ে তোলা।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই দিনব্যাপী কংগ্রেস কৃষি উন্নয়ন ও কৃষকদের দক্ষতা বৃদ্ধির একটি কার্যকর মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। উপস্থিত কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ