September 12, 2026, 2:07 pm
শিরোনাম :
নাটোরে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন নাটোরে ডায়রিয়ায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের যামিনী ভাদুড়ী সরকারি খালে পোনা মাছ অবমুক্ত আমরা এক কোনো ভেদাভেদ-বৈষম্য থাকবে না ধর্ম যার যার বাংলাদেশটা সবার-নাটোরে হুইপ দুলু যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না-নাটোরে হুইপ দুলু নাটোরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শহীদ ইয়াছিনের বাবার করুণ মৃত্যু বিগত দিনে যাহারা দূর্নীতি করেছে সরকারি টাকা পকেটে ঢুকিয়াছে তাকে অবশ্যই জেল খানায় যেতে হবে-নাটোরে হুইপ দুলু নাটোর জেলা আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন নাটোরে মাসব্যাপি গ্রামীন কুটিরশিল্প ও পন্য মেলার শুভ উদ্বোধন

দুর্গাপুরে দুই মাথা ওয়ালা বকনা বাছুরের জন্ম

দূর্গাপুর(রাজশাহী)প্রতিনিধিঃ

দূর্গাপুর(রাজশাহী)প্রতিনিধিঃ

রাজশাহী দুর্গাপুর উপজেলা ১নং নওপাড়া ইউনিয়ন নান্দীগ্রাম দুই মাথা চার চোখ ও তিন কান ওয়ালা বাছুরের জন্ম দিল এক গাভী।

রবিবার (৪মে) ৯ ঘটিকার সময় যোগেশ্বর সন্ন্যাসীর ছেলে, জ্যোতিষী সন্ন্যাসীর বাড়ির খামারে এ ঘটনা ঘটে। জ্যোতিষী সন্ন্যাসী বলেন গরুর প্রসবের ব্যথা উঠলে আমরা গরুর কাছে গিয়ে স্বাভাবিকভাবে যেভাবে গরুর বাছুর হয় আমরা ঠিক সেভাবে চেষ্টা করছিলাম। কিন্তু দীর্ঘক্ষণ চেষ্টার করার পরেও গরুর বাছুর যখন স্বাভাবিকভাবে হচ্ছিল না, ঠিক তখন আমরা চিন্তায় পড়ে গেলাম ঠিক তখন আমরা ডাক্তারের শরণাপন্ন হলাম এবং ডাক্তারকে খবর দিলাম, ডাক্তার এসে দুই আড়াই ঘন্টা চেষ্টা করার পর বোকনা বাছুর জন্ম হয়। কিন্তু অবাক করার কান্ড হলো বাছুর জন্মানোর পরে দেখলাম গরুর বাছুরের দুই মাথা চার চোখ তিন কান, পা স্বাভাবিকভাবে চারটি। গরু বাছুরের দুই মাথা তিন কান চার চোখ ওয়ালা শুনে দূরদূরান্ত থেকে মানুষজন জ্যোতিষী সন্ন্যাসীর বাড়িতে ভিড় করেন এবং বলেন আমরা এই প্রথম দেখলাম এমন গরুর বাছুর। জন্ম নেওয়ার পর গাভী এবং বাছুর দুজনেই সুস্থ আছেন।

পরবর্তীতে দুর্গাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে জান্নাতুল ফেরদৌস কে ফোন দেয়া হলে তিনি বলেন আমরা এ বিষয়ে শুনেছি,শুনেই প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এবং গরুর বাছুর পর্যবেক্ষণ করেন বলেন সাধারণত জেনেটিক্যাল ডিফেক্ট এর কারনে এমন গাভীর বাচ্চা হয় কিছু ওষুধ দেন এবং জ্যোতিষীকে কিছু ওষুধ লিখে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ