July 29, 2026, 8:58 am
শিরোনাম :
নাটোরে জনতা ব্যাংকের ‘বাংলা কিউআর কোড’ উদ্বোধন দূর্গাপুর সর্ব স্তরের জনগনের দোয়া মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক-হালিম ইসলাম ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেটের নাটোর সফর! প্রত্নতাত্বিকদের সাথে কাজ করবে ফ্রান্স দুর্গাপুর উপজেলা জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাটোর পৌরসভায় ফলস,বনজ ও ঔষধি গাছ ও পথচাষিদের মাঝে চারা বিতরণ দুর্গাপুরে রাত্রিতে বাসগৃহে দুর্ধর্ষ চুরি মালামাল উদ্ধার গ্রেফতার-৩ নাটোরে ১১ দলের জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দুর্গাপুরে মাদকের আসামী সহ গ্রেফতার-৩ দুর্গাপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় নাটোরে দূর্নীতি প্রতিরোধে,র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দুর্গাপুরে শ্রমিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে ১মে দিবস পালিত

দুর্গাপুর(রাজশাহী)প্রতিনিধিঃ

দুর্গাপুর(রাজশাহী)প্রতিনিধিঃ

রাজশাহীর দুর্গাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫। এ উপলক্ষে বৃহস্পতিবার (১মে) সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী। সভায় তিনি বলেন, “মে দিবস কেবল অতীতের একটি ঘটনা স্মরণ নয়—এটি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার চেতনা। কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা শুধু দায়িত্ব নয়, এটি একটি নৈতিক কর্তব্যও। প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময় শ্রমজীবী মানুষের পাশে আছি এবং থাকব।”

তিনি আরও বলেন, “শ্রমিকদের সম্মান দেওয়া ও তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা হলে শুধু শ্রমিকদের জীবনমানই উন্নত হবে না, দেশও আরও দ্রুত এগিয়ে যাবে। নিরাপদ কর্মপরিবেশ উৎপাদনশীলতা বাড়ানোর অন্যতম শর্ত।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর এম. এ. মতিন এবং কৃষি সম্প্রসারণ অফিসার তোহিদুর রহমান।

অনুষ্ঠানে শ্রমিক প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা মে দিবসের তাৎপর্য ও ইতিহাস তুলে ধরে বলেন, এই দিনটি শ্রমজীবী মানুষের অধিকারের প্রতীক। পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানজুড়ে ছিল সচেতনতামূলক বক্তব্য, শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আগামী দিনে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশাবাদ।
উল্লেখ্য, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতি বছর মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস গুরুত্বসহকারে পালিত হয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ