July 29, 2026, 8:56 am
শিরোনাম :
নাটোরে জনতা ব্যাংকের ‘বাংলা কিউআর কোড’ উদ্বোধন দূর্গাপুর সর্ব স্তরের জনগনের দোয়া মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক-হালিম ইসলাম ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেটের নাটোর সফর! প্রত্নতাত্বিকদের সাথে কাজ করবে ফ্রান্স দুর্গাপুর উপজেলা জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাটোর পৌরসভায় ফলস,বনজ ও ঔষধি গাছ ও পথচাষিদের মাঝে চারা বিতরণ দুর্গাপুরে রাত্রিতে বাসগৃহে দুর্ধর্ষ চুরি মালামাল উদ্ধার গ্রেফতার-৩ নাটোরে ১১ দলের জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দুর্গাপুরে মাদকের আসামী সহ গ্রেফতার-৩ দুর্গাপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় নাটোরে দূর্নীতি প্রতিরোধে,র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দুর্গাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত আহত-২

দূর্গাপুর(রাজশাহী)প্রতিনিধিঃ


‎দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহী দুর্গাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় বিমল দাস (৫৫) নামের এক চার্জার ভ্যানচালক নিহত এবং একই ভ্যানের ২ জন আরোহী সাধন (৩০) ও রেখা রানী (৩৫) গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল আনুমানিক ৬ টার সময় উপজেলার মাড়িয়া ইউনিয়নের পালী বাজারে।

‎নিহত ভ্যানচালক বিমল দাস উপজেলার পৌর এলাকার ৫নং ওয়ার্ড জয়কৃষ্ণপুর গ্রামের মৃত কাঞ্চন দাসের ছেলে এবং আহত সাধন একই গ্রামের রঞ্জিতের ছেলে ও রেখা রানী ওই গ্রামের সুজনের স্ত্রী।

‎জানাগেছে, শীবপুর থেকে আসা দুর্গাপুর গামী বালুবাহী একটি ড্রামট্রাক পালী বাজারে পৌছালে বিপরীত দিক থেকে যাওয়া বেটারী চালিত চার্জার ভ্যানকে ধাক্কা দিলে ভ্যান চালকসহ ভ্যানের ২ জন আরোহী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হলে ভ্যানচালক বিমল দাসকে ডাক্তার মৃত ঘোষনা করে।

‎দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ গিয়ে পরিদর্শন করেছেন। এ বিষয়ে থানায় একটি সড়ক দুর্ঘটনা মামলা দায়ের হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ