October 28, 2026, 3:06 am
শিরোনাম :
দূর্গাপুরে রাসায়নিক সার জব্দ , ভ্যান চালকের জরিমানা রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শীতের আগমনে দূর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের উৎসব লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে ৩ জুয়াড়ি গ্রেফতার, মোবাইল উদ্ধার প্রধানমন্ত্রীর প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরের সাবেক ছাত্রলীগ নেতা আবু হুরায়রা গ্রেফতার বিজয়া দশমীতে নাটোরে দুর্গাপূজার সমাপ্তি, জয়কালি দিঘিতে প্রতিমা বিসর্জন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদল নেতা বুলেটের স্বাগত মিছিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের-নাটোরে হুইপ দুলু যারা সময় মতো হাসপাতালে আসবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে-নাটোরে হুইপ দুলু

দুর্গাপুরে নানা আয়োজনে মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত ‎ ‎

দূর্গাপুর(রাজশাহী)প্রতিনিধিঃ

দূর্গাপুর(রাজশাহী)প্রতিনিধিঃ
‎
‎
রাজশাহী দুর্গাপুর নানা আয়োজনে পহেলা বৈশাখ (১৪৩২) উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। (১৪ এপ্রিল) সোমবার সকালে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনার পর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে তা উপজেলার বিভিন্ন চত্তর প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

এরপর মুক্তমঞ্চে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষ্যে দেশীয় খেলাধুলা শেষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‎পরে পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙালির প্রাণের উৎসব লাঠি খেলা, হাডুডু খেলা, সহ সাপ খেলা, নানা ধরনের খেলার মাধ্যম দিয়ে, পুরস্কার বিতরণ সামনে রেখে অংশ গ্রহণ করেন, এই পহেলা বৈশাখ, ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সর্বস্তরের মানুষ এক হয়ে দিনটি উদযাপন করছে।
‎

‎অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন এর সভাপতিত্বে, ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, দুর্গাপুর থানার তদন্ত ওসি রফিক, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, উপজেলা নির্বাচন অফিসার জয়নুল আবেদিন, উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরে-এ-শেফা, উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা নীলা ইয়াসমীন, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মাদ আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, উপজেলা প্রকল্প অফিসার (পজীপ) সাইফুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন অংশ নেন।

‎এছাড়াও দুর্গাপুর উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল, অধ্যাপক জুবায়েদ হোসেন উপজেলা বিএনপি সদস্য সচিব, দূ্র্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক হাসানুজ্জামান লাল্টু, মোঃ সাইদুর রহমান মন্টু, সাবেক মেয়র দুর্গাপুর পৌরসভা ও রাজশাহী জেলা বিএনপির সদস্য, আহমেদ রেজাউল করিম (স্বপন),সদস্য সচিব পৌর বিএনপি,আশরাফুল কবির বুলু, সাবেক সভাপতি দূর্গাপুর উপজেলা বিএনপি, এস এম আকবর আলী বাবলু,সাবেক সভাপতি সদস্য উপজেলা বিএনপি, সদস্য উপজেলা বিএনপি জার্জিস হোসেন সোহেল, সদস্য উপজেলা বিএনপি শফিকুল ইসলাম আজম, জেলা সদস্য দুর্গাপুর বিএনপি নেতা সহ বিএনপির রাজনৈতিক বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ