October 28, 2026, 3:05 am
শিরোনাম :
দূর্গাপুরে রাসায়নিক সার জব্দ , ভ্যান চালকের জরিমানা রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শীতের আগমনে দূর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের উৎসব লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে ৩ জুয়াড়ি গ্রেফতার, মোবাইল উদ্ধার প্রধানমন্ত্রীর প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরের সাবেক ছাত্রলীগ নেতা আবু হুরায়রা গ্রেফতার বিজয়া দশমীতে নাটোরে দুর্গাপূজার সমাপ্তি, জয়কালি দিঘিতে প্রতিমা বিসর্জন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদল নেতা বুলেটের স্বাগত মিছিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের-নাটোরে হুইপ দুলু যারা সময় মতো হাসপাতালে আসবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে-নাটোরে হুইপ দুলু

মোহাম্মদপুর যুব উদ্যোক্তা গ্রাম পরিষদের উদ্যোগ ইফতার মাহফিল অনুষ্ঠিত

দূর্গাপুর(রাজশাহী)প্রতিনিধঃ

দূর্গাপুর(রাজশাহী)প্রতিনিধঃ

প্রতিবছরের ন্যায় এবারেও রাজশাহীর দূর্গাপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামে তরুণ যুবকদের নিয়ে গঠিত মোহাম্মদপুর যুব উদ্যোক্তা গ্রাম পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩০ শে মার্চ ২০২৫ রোজ রবিবার দুপুর থেকেই এই মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। ইফতারে ৩৫০ থেকে ৪০০ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। মাহফিলে তরুণ সমাজের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষও যুক্ত ছিলেন।

মোহাম্মদপুর যুব গ্রাম উদ্যোক্তা পরিষদের আহ্বায়ক মাহমুদুল হাসান বলেন আমরা প্রতিবছর আমাদের গ্রামের সকলকে নিয়ে সকলের মাঝে ইফতারি সামগ্রী বিতরণ করি। এবারেও আমরা প্রায় ৪০০ লোকের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করি।

সংগঠনের সাধারণ সম্পাদক মিলন রহমান বলেন আমাদের এই সংগঠনে গ্রামের সকল মানুষ তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সফল করে থাকেন সকলে সহায়তা দিয়ে আমাদের পাশে থাকেন।
সংগঠনের অন্যতম সদস্য সোহাগরানা বলেন প্রতিবছরই আমরা এরকম উদ্যোগ গ্রহণ করে থাকি প্রতিবছরই হবে ইনশাল্লাহ।
আরেক সদস্য জাকারিয়া সুমনের সঙ্গে কথা বললে তিনি বলেন আমাদের এই ইফতার মাহফিল খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়।

সংগঠনের অন্যতম সদস্য দুর্গাপুর সাংবাদিক সমাজের সাংগঠনিক সম্পাদক দেশ চ্যানেলের রাজশাহী স্টাফ রিপোর্টার মুন্না ইসলাম আগুন বলেন তরুণ যুবকরা মাদক ছেড়ে এরকম উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা সত্যিই অনেক গর্বের বিষয়। আমরা চাই সমাজে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানের আয়োজন করে তরুণ প্রজন্মকে মাদকাসক্ত থেকে দূরে রাখতে। অনুষ্ঠানটি শেষে দেশ ও জাতির জন্য দোয়া করা হয় এবং সকলে অংশগ্রহণ করে একত্রে ইফতার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ