দূর্গাপুর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকা উপজেলা পরিষদের পক্ষ হতে অর্থ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এ.ডি.পি) প্রকল্পের আওতায় ২ লক্ষ টাকা মূল্যের ৩৮৩ পিস ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। ২০ মার্চ (বৃহস্পতিবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন হাসপাতাল কর্তৃপক্ষের নিকট জলাতঙ্ক ভ্যাকসিন হস্তান্তর করেন।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ রুহুল আমিন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান সোহাগ, উপজেলা কৃষি কর্মকর্তা, সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রকৌশলী মাসুক -ই-মোহাম্মদ, নওপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আজাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
জানাগেছে,উপজেলাতে দীর্ঘদিন এই টিকার সরবরাহ না থাকায় বিপাকে পড়েছিলেন কুকুর, বিড়ালের আক্রমনের শিকার রোগীরা। অতিরিক্ত দরে ফার্মেসী থেকে সংগ্রহ করে সেবা নিতেন রোগীরা। তবে অসহায় দরিদ্র রোগিদের জন্য উপজেলা সমাজ সেবা অফিস থেকে “ রোগী কল্যাণ তহবিল” থেকে আক্রান্ত রোগিদের সল্প সহযোগিতা প্রদান করা হচ্ছিল। সংকট নিরসনে দীর্ঘদিন পরে হাসপাতাল থেকে ভ্যাকসিন পাবেন রোগীরা।