October 28, 2026, 12:46 am
শিরোনাম :
দূর্গাপুরে রাসায়নিক সার জব্দ , ভ্যান চালকের জরিমানা রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শীতের আগমনে দূর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের উৎসব লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে ৩ জুয়াড়ি গ্রেফতার, মোবাইল উদ্ধার প্রধানমন্ত্রীর প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরের সাবেক ছাত্রলীগ নেতা আবু হুরায়রা গ্রেফতার বিজয়া দশমীতে নাটোরে দুর্গাপূজার সমাপ্তি, জয়কালি দিঘিতে প্রতিমা বিসর্জন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদল নেতা বুলেটের স্বাগত মিছিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের-নাটোরে হুইপ দুলু যারা সময় মতো হাসপাতালে আসবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে-নাটোরে হুইপ দুলু

রাজশাহীতে পদ্মা ও বাংলাবান্ধা ট্রেনের মধ্যে সংঘর্ষ

Reporter Name

রাজশাহী রেল স্টেশনে ঢাকাগামী পদ্মা ও পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পদ্মা এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে স্টেশনের ওয়াশপিটের সামনে এ ঘটনা ঘটে বলে রাজশাহী রেল স্টেশনের ওয়াশপিট সুপারভাইজার শাহাবুল ইসলাম জানান।

তিনি বলেন, বাংলাবান্ধা ট্রেনটি ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আর পদ্মা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্টে সমস্যা থাকায় বাংলাবান্ধা এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়।

“এতে পদ্মা এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুটি ট্রেনে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ”

রাজশাহী রেল স্টেশন ম্যানেজার শহীদুল আলম বলেন, “পদ্মা এক্সপ্রেস বিকাল ৪টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। যেহেতু পদ্মার তিনটি বগি পড়ে গেছে। ফলে রিলিফ ট্রেন না আসা পর্যন্ত পদ্মা এক্সপ্রেস ট্রেন চলবে না।

তিনি বলেন, “ইতিমধ্যে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে। স্টেশনে আউট লাইনে পদ্মা ট্রেন বন্ধ থাকলেও অন্যান্য ট্রেন সচল রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ