October 28, 2026, 1:27 am
শিরোনাম :
দূর্গাপুরে রাসায়নিক সার জব্দ , ভ্যান চালকের জরিমানা রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শীতের আগমনে দূর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের উৎসব লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে ৩ জুয়াড়ি গ্রেফতার, মোবাইল উদ্ধার প্রধানমন্ত্রীর প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরের সাবেক ছাত্রলীগ নেতা আবু হুরায়রা গ্রেফতার বিজয়া দশমীতে নাটোরে দুর্গাপূজার সমাপ্তি, জয়কালি দিঘিতে প্রতিমা বিসর্জন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদল নেতা বুলেটের স্বাগত মিছিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের-নাটোরে হুইপ দুলু যারা সময় মতো হাসপাতালে আসবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে-নাটোরে হুইপ দুলু

লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে ৩ জুয়াড়ি গ্রেফতার, মোবাইল উদ্ধার

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোরের লালপুর থানা পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া অ্যাপস ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনার সময় ৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) ভোর ৫টার দিকে লালপুর থানাধীন সাদিপুর মধ্যপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন— থানা লালপুর সাদিপুর মধ্যপাড়া মৃত আকবর আলী মালিথা ছেলে মোঃ ইমরান নাজির @ জুয়েল (৩৩), সাদিপুর পশ্চিমপাড়া মোঃ আসলাম মন্ডল ছেলে মোঃ সোহাগ মিয়া (৩০), পালিদেহা খা পাড়া মৃত লরা খানের ছেলে মোঃ সোহেল মাহমুদ (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সাদিপুর মধ্যপাড়া সাকিনস্থ ধৃত আসামী ইমরান নাজিরের টিনসেড বিল্ডিংয়ের পূর্ব দুয়ারী ঘরের ভেতর অভিযান চালান। এ সময় অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার কাজে ব্যবহৃত ৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ হাতেনাতে তাদের তিন জন কে আটক করা হয়।

এদের বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের ১৬/১৭/১৯/২৭ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শরিফুল ইসলাম জানান, আটককৃত আসামিদের আজ সোমবার ২৬ অক্টোবর ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। অনলাইন জুয়া ও অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ