নাটোর প্রতিনিধিঃ
“শিক্ষকদের পাশে দাঁড়ানো পেশা সুরক্ষায় ৬০ বছর মর্যাদা সমুন্নত রাখা এবং আমাদের ভবিষ্যৎ রুপদান” এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্যে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের আয়োজনে ফুলবাগান হ্যালিপাড মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সদর উপজেলার সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আবুল হায়াত জেলা শিক্ষা অফিসার রুস্তম আলী হেলালী, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী, সহ শিক্ষক জেলা ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদকসহ স্কুল,মাদ্রাসা,কলেজের শিক্ষকরা।
এসময বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।
বিশ্ব শিক্ষক দিবসে আমরা দেশের সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। শিক্ষকদের যথাযথ মর্যাদা, প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে শিক্ষার মান আরও উন্নত হবে এবং একটি জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব হবে।