October 28, 2026, 3:04 am
শিরোনাম :
দূর্গাপুরে রাসায়নিক সার জব্দ , ভ্যান চালকের জরিমানা রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শীতের আগমনে দূর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের উৎসব লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে ৩ জুয়াড়ি গ্রেফতার, মোবাইল উদ্ধার প্রধানমন্ত্রীর প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরের সাবেক ছাত্রলীগ নেতা আবু হুরায়রা গ্রেফতার বিজয়া দশমীতে নাটোরে দুর্গাপূজার সমাপ্তি, জয়কালি দিঘিতে প্রতিমা বিসর্জন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদল নেতা বুলেটের স্বাগত মিছিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের-নাটোরে হুইপ দুলু যারা সময় মতো হাসপাতালে আসবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে-নাটোরে হুইপ দুলু

দুর্গাপুরে রাত্রিতে বাসগৃহে দুর্ধর্ষ চুরি মালামাল উদ্ধার গ্রেফতার-৩

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর দুর্গাপুর থানার এসআই আব্দুল মজিদ সঙ্গীয় এস আই মেহেদী হাসান সম্পদ ও অন্যান্য অফিসার সহ ফোর্সের সহায়তায় বাসগৃহ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার সহ তিন জন আসামীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।

আজ রবিবার (২৬ শে জুলাই) তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দুর্গাপুর পৌর এলাকার সিংগা পশ্চিমপাড়া গ্রামের মৃতঃ মেহের মন্ডলের ছেলে আলমগীর হোসেন (৩৯), মোঃ হোসেন আলীর ছেলে মোহাম্মদ পিয়ারুল ইসলাম( ২২), মৃতঃ আক্কাস আলীর ছেলে জসিম( ৪০)।

এদের নামে দুর্গাপুর থানার মামলা নম্বর ২০, তারিখ ২৬/০৭/ ২৬ খ্রি: ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোড মামলা দায়ের করা হয়েছে এবং চুরি যাওয়া এল ই ডি টেলিভিশন- ১টি, যার মূল্য অনুমান ৪০ হাজার টাকা, ব্যাটারি- ১টি, যার মূল্য অনুমান ১০ হাজার টাকা, বিছানার চাদর ও একটি তোয়ালে, যার মূল্য অনুমান ১৯০০ টাকা আসামীদের হেফাজত হইতে উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে।

মামলার তদন্তকারী অফিসার এসআই আব্দুল মজিদ জানান, তিনি সহ সঙ্গীয় এস আই মেহেদী হাসান সম্পদ ও অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় উক্ত আসামীদের গ্রেফতার এবং তাদের হেফাজত হতে চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। অদ্য (২৬ জুলাই ২০২৬) তারিখ আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, দুর্গাপুর থানাকে একটি মডেল থানায় রূপান্তর করার লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছি এবং এলাকায় কোন-রকম চুরি, চাঁদাবাজি, মাদক বিক্রেতাদের কোন ঠাই নাই। সন্ধান পাওয়া মাত্রই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখঃ গত শনিবার দিবাগত রাত্রে সিংগা গ্রামের আলাউদ্দিন মাস্টারের ছেলে রিমনের বাড়ি থেকে চুরির ঘটনা ঘটে। তার ধারাবাহিকতায় আজ তাদেরকে চুরির মালামাল সহ গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ