October 28, 2026, 3:55 am
শিরোনাম :
দূর্গাপুরে রাসায়নিক সার জব্দ , ভ্যান চালকের জরিমানা রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শীতের আগমনে দূর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের উৎসব লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে ৩ জুয়াড়ি গ্রেফতার, মোবাইল উদ্ধার প্রধানমন্ত্রীর প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরের সাবেক ছাত্রলীগ নেতা আবু হুরায়রা গ্রেফতার বিজয়া দশমীতে নাটোরে দুর্গাপূজার সমাপ্তি, জয়কালি দিঘিতে প্রতিমা বিসর্জন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদল নেতা বুলেটের স্বাগত মিছিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের-নাটোরে হুইপ দুলু যারা সময় মতো হাসপাতালে আসবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে-নাটোরে হুইপ দুলু

নাটোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন ও বিআরডিবি এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে থেকে একটি রেলিং বের করা হয়। রেলিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে শেষ হয় । পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, বিআরডিবির উপ পরিচালক জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার এম এ হান্নান সহ উপকার ভোগীরা।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশের প্রাণ হচ্ছে গ্রাম। দেশের অর্থনীতি, কৃষি, খাদ্য নিরাপত্তা ও সামাজিক উন্নয়নের মূল ভিত্তি আমাদের পল্লী অঞ্চল। তাই পল্লীর উন্নয়ন ছাড়া টেকসই জাতীয় উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থান, নিরাপদ পানি, স্যানিটেশন এবং তথ্যপ্রযুক্তির সুবিধা নিশ্চিত করার মাধ্যমে গ্রামকে আধুনিক ও স্বনির্ভর করে তুলতে হবে।

পল্লী উন্নয়নে সরকারের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বিভিন্ন উন্নয়ন সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সর্বোপরি সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যুবসমাজ ও নারীদের দক্ষতা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। আলোচনা সভা শেষে উপকার ভোগীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ