July 29, 2026, 1:10 pm
শিরোনাম :
নাটোরে জনতা ব্যাংকের ‘বাংলা কিউআর কোড’ উদ্বোধন দূর্গাপুর সর্ব স্তরের জনগনের দোয়া মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক-হালিম ইসলাম ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেটের নাটোর সফর! প্রত্নতাত্বিকদের সাথে কাজ করবে ফ্রান্স দুর্গাপুর উপজেলা জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাটোর পৌরসভায় ফলস,বনজ ও ঔষধি গাছ ও পথচাষিদের মাঝে চারা বিতরণ দুর্গাপুরে রাত্রিতে বাসগৃহে দুর্ধর্ষ চুরি মালামাল উদ্ধার গ্রেফতার-৩ নাটোরে ১১ দলের জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দুর্গাপুরে মাদকের আসামী সহ গ্রেফতার-৩ দুর্গাপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় নাটোরে দূর্নীতি প্রতিরোধে,র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিভাজন ভুলে ধানের শীষকে বিজয়ী করতে এক মঞ্চে দূর্গাপুর বিএনপি

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে সকল বিভাজন ও অভ্যন্তরীণ গ্রুপিং ভুলে ঐক্যবদ্ধ হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে রাজশাহী দূর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি।

দলের সাংগঠনিক শক্তি সুসংহত ও নির্বাচনী মাঠ প্রস্তুতের অংশ হিসেবে শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদরে ঐতিহ্যবাহী ধানহাটা মাঠে নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়।। উপজেলা বিএনপি, পৌর বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সমাবেশ মাঠ জনসমুদ্রে পরিণত হয়। দীর্ঘদিন পর একই মঞ্চে বিভাজন ভুলে নেতাকর্মীদের উপস্থিতি দূর্গাপুরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। তিনি দূর্গাপুর- পুঠিয়ায় সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মুলের অঙ্গীকার ব্যাক্ত করে বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের প্রতীক। আজ ধানহাটা মাঠে যে জনসমাগম হয়েছে, তা প্রমাণ করে দূর্গাপুরের মানুষ পরিবর্তন চায়। তিনি আরও বলেন, “আপনাদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। দূর্গাপুর হবে বিএনপির শক্ত ঘাঁটি ইনশাআল্লাহ।

দূর্গাপুর পৌর বিএনপির আহবায়ক এস এম হাসানুজ্জামান লাল্টুর সভাপতিত্ব করেন। পৌর বিএনপির সদস্য সচিব আহমেদ রেজাউল হক ও যুগ্ম আহবায়ক আয়নাল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন, বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল, বিএনপি নেতা গোলাম মুর্তুজাসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ