নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ
গৌরব,ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ভবানীগঞ্জ মোড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে জেলা যুবদলের আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারন সম্পাদক নূরুল ইসলাম নয়ন,যুবদলের কেন্দ্রীয নির্বাহী কমিটির সাবেক সদস্য মাহামুদ সালেহীন, সাবেক সহ সাধারন সম্পাদক তারিকুল ইসলাম টিটু,সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সাব্বির আহম্মেদ দিপু,নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস,সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ সহ যুব দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন
আগামী দিন যদি বিএনপি ক্ষমতায় আসে, দলীয় আনুগত্য সুবিধা কিংবা অসুবিধা কোনটাই দিবে না,বাংলাদেশকে আমাদের নেতা জনাব তারেক রহমান একটি মানবিক রাষ্ট্রে পরিনত করতে চান। গত ১৬ বছর ফ্যাসিবাদ আন্দোলন সংগ্রামে,আন্দোলন চলাকালীন তিনি বলেছিলেন, আপনারা ভোট দিয়ে বিএনপিলে ক্ষমতায় আনবেন এজন্য আমরা আন্দোলনে করিনি,আমি আন্দোলন করেছি আপনারা যাতে আপনাদের ভোটের অধিকার ফেরত পান।
দূঃখের বিষয় ৫ ই আগস্টের পর আমরা বলেছিলাম দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে বাংলাদেশে একটি নির্বাচন দিতে হবে,যে নির্বাচনে আপনারা আপনাদের পছন্দের প্রাথীকে ভোট দিতে পারবেন। একটি স্বচ্ছ ও গ্রহনযোগ্যতামূলক নির্বাচন হয় তাহলে, সেই নির্বাচনের ফলাফল কি হতে পারে সেটা ষড়যন্ত্রকারীরা আগেই জেনে গেছে। তারা নির্বাচনকে পিছানোর চেষ্টা করছে, আমরা যখন নির্বাচনের কথা বলি, ওরা তখন সংস্কারের কথা বলে, আমরা যখন নির্বাচনের কথা বলি ওরা তখন ন্যায় বিচারের কথা বলে, এর আগে আমরা যখন গনতন্ত্রের কথা বলতাম ফ্যাসিবাদির মুখপাত্ররা অন্য কথা বলতো।