গোলাম গাউস,নাটোরঃ
নাটোরের আলাইপুরে আজ শনিবার বিকেলে উদ্বোধন হলো আধুনিক সুবিধাসম্পন্ন ফুটবল মাঠ “Khan Green Arena”। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় ফিটনেস আইকন আবু সুফিয়ান তাজ।
আয়োজক সূত্রে জানা যায়, বিকেল পাঁচটা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল ফুটবল মাঠের উদ্বোধন এবং ফিটনেস অনুপ্রেরণা সেশন। স্থানীয় ক্রীড়াপ্রেমী, তরুণ-যুবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
আয়োজকরা জানান, ক্রীড়া চর্চার প্রসার ও যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে ‘Khan Green Arena’ নতুন দিগন্ত উন্মোচন করবে। মাঠটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং নিয়মিত ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রম এখানে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠান শেষে অতিথি ও আয়োজকরা খেলাধুলা ও ফিটনেস নিয়ে তরুণদের মধ্যে সচেতনতা বাড়াতে এমন উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন।