October 28, 2026, 5:15 am
শিরোনাম :
দূর্গাপুরে রাসায়নিক সার জব্দ , ভ্যান চালকের জরিমানা রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শীতের আগমনে দূর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের উৎসব লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে ৩ জুয়াড়ি গ্রেফতার, মোবাইল উদ্ধার প্রধানমন্ত্রীর প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরের সাবেক ছাত্রলীগ নেতা আবু হুরায়রা গ্রেফতার বিজয়া দশমীতে নাটোরে দুর্গাপূজার সমাপ্তি, জয়কালি দিঘিতে প্রতিমা বিসর্জন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদল নেতা বুলেটের স্বাগত মিছিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের-নাটোরে হুইপ দুলু যারা সময় মতো হাসপাতালে আসবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে-নাটোরে হুইপ দুলু

আগামী দিনে সন্ত্রাস মুক্ত, কলম বই হাতে নিয়ে, ছাত্রসমাজ দেশ গঠনে ভূমিকা পালন করবে-নাটোরে দুলু

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন আমরা চাই আগামী দিনে এই সন্ত্রাস মুক্ত,আমরা চাই কলম বই হাতে নিয়ে, বাংলাদেশ ছাত্রসমাজ এই দেশ গঠনে অগ্রগতিক ভূমিকা পালন করবে। আমরা জানি আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি ৩১ দফা গুলোতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আগামী দিনে কি হবে কিভাবে বাংলাদেশের নতুন প্রজন্ম কে শিক্ষিত করে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে উঁচু করে বুক উঁচু করে দাঁড় করাবে। বাংলাদেশকে আত্মনির্ভরশীল জাতি হিসেবে দাঁড় করাবে।

এজন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব ৩১ দফা কর্মসূচি দিয়েছেন পুরো উল্লেখ করে দিয়েছেন আগামী দিনে আমাদের কি পদক্ষেপ হবে। তিনি আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে আলাইপুর বিএনপির কার্যালয়ে কমনওয়েলথ স্টুডেন্টস আ্যাসোসিয়েশনের ভিপি নির্বাচিত হওয়ায় ছাত্র দল কর্মি শেখ রিফাত মাহামুদকে জেলা ছাত্র দলের পক্ষ থেকে সংবর্ধনায় এসব কথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরি, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব,মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজন সহ দলের নেতা কর্মিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ