October 28, 2026, 5:15 am
শিরোনাম :
দূর্গাপুরে রাসায়নিক সার জব্দ , ভ্যান চালকের জরিমানা রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শীতের আগমনে দূর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের উৎসব লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে ৩ জুয়াড়ি গ্রেফতার, মোবাইল উদ্ধার প্রধানমন্ত্রীর প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরের সাবেক ছাত্রলীগ নেতা আবু হুরায়রা গ্রেফতার বিজয়া দশমীতে নাটোরে দুর্গাপূজার সমাপ্তি, জয়কালি দিঘিতে প্রতিমা বিসর্জন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদল নেতা বুলেটের স্বাগত মিছিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের-নাটোরে হুইপ দুলু যারা সময় মতো হাসপাতালে আসবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে-নাটোরে হুইপ দুলু

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবক গ্রেফতার

তানিয়া আক্তার,স্টাফ রিপোর্টারঃ

তানিয়া আক্তার,স্টাফ রিপোর্টারঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩ বছরের শিশু অপহরণের ঘটনায় পুলিশি তৎপরতায় অল্প সময়ের মধ্যেই নাটোরের লালপুরে অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার করেছে। এঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া থানার একটি টিম লালপুর উপজেলার ধুপইল এলাকা থেকে শিশু আইয়ানকে উদ্ধার করে। পরে শিশুটিকে লালপুর থানায় নিয়ে গিয়ে আইনি কার্যক্রম শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হয়।

একই অভিযানে অপহরণকারী যুবক আমিরুল ইসলাম বাপ্পি (৩৫) কে গ্রেফতার করা হয়। তিনি ধুপইল এলাকার আবুল হোসেনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী পাকিজা খানমের খালাতো ভাই জুয়েলের বন্ধু বাপ্পি। সেই সূত্রে ভুক্তভোগী পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন বাপ্পী। গত ৯ সেপ্টেম্বর তিনি ভুক্তভোগীর বাড়িতে বেড়াতে আসেন এবং ১১ সেপ্টেম্বর সকালে হঠাৎ শিশুটিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। অপহরণের পর বাপ্পি ফোন করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

এ বিষয়ে কোটালীপাড়া থানায় অপহরণ মামলা দায়ের করেন শিশুটির মা পাকিজা খানম। শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে থানা তাৎক্ষণিক অভিযান শুরু করে।

এব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ