দূর্গাপুর প্রতিনিধিঃ
রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় ও আহতদের সুস্থতা কামনায় এবং জুলাই-আগস্ট শহিদদের স্নরণে রাজশাহীর দূর্গাপুর পৌর সেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১ আগষ্ট (শুক্রবার) বিকাল ৫ টার দিকে পৌরসভার সম্মেলন কক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা কামালের সভাপতিত্বে ও পৌর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব এর সহযোগিতায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল এবং পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন মিঠনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র সাইদুর রহমান (মন্টু) উপজেলা বিএনপির সদস্য জারজিস হোসেন সোহেল, উপজেলা বিএনপির সদস্য সচিব জুবায়েদ হোসেন, দুর্গাপুর পৌর বিএনপি’র সভাপতি হাসানুজ্জামান লাল্টু প্রমূখ।