October 28, 2026, 3:59 am
শিরোনাম :
দূর্গাপুরে রাসায়নিক সার জব্দ , ভ্যান চালকের জরিমানা রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শীতের আগমনে দূর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের উৎসব লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে ৩ জুয়াড়ি গ্রেফতার, মোবাইল উদ্ধার প্রধানমন্ত্রীর প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরের সাবেক ছাত্রলীগ নেতা আবু হুরায়রা গ্রেফতার বিজয়া দশমীতে নাটোরে দুর্গাপূজার সমাপ্তি, জয়কালি দিঘিতে প্রতিমা বিসর্জন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদল নেতা বুলেটের স্বাগত মিছিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের-নাটোরে হুইপ দুলু যারা সময় মতো হাসপাতালে আসবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে-নাটোরে হুইপ দুলু

দুর্গাপুরে জমি-জমাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহিত-১,আহত-৯

নিজস্ব প্রতিবেদকঃ

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দী গ্রামে গত বুধবার বিকালে জমিজমার ভাগবন্টনকে কেন্দ্র করে ভাই-ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় হাসিবুর (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় আরও ৯ জন গুরুতর আহত হয়েছেন।

আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা আশংকা জনক হলে ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হলেন, হোজা অনন্তকান্দি গ্রামের দলিম উদ্দিনের ছেলে ওয়াজেদ আলী (৫৫), সুনু আলী (৪০), শহিদুল ইসলাম (৫২), আব্দুস সালাম (৫৭) ও আলাউদ্দিন (৪৫), একই গ্রামের ইউনুস আলীর স্ত্রী নাজেরা বেগম (৫৫), সিরাজ উদ্দিনের ছেলে নাজমুল হক (৫৫), মোজাফফর হোসেনের ছেলে মোশারফ হোসেন (২৩), কামরুলের ছেলে শাহিন (২৩)।
স্থানীয় সুত্রে জানা গেছে, জমিজমার ভাগবন্টনকে কেন্দ্র করে ভাই-ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মারামারিতে রুপ নিলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা আশংকা জনক হলে ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে হাসিবুর (২৫) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বর্তমানে এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করেছেন।

এ দিকে, একই ঘটনাকে কেন্দ্র করে (১৫ মে) বৃহস্পতিবার সকালে হান্নান গ্রুপ ও রেজাউল গ্রুপের মধ্যে পুনরায় সংঘর্ষের রুপ নেয়। এ সময় স্থানীয় সার ও কীটনাশকের দোকানঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, উক্ত মারামারির ঘটনায় পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ