July 31, 2026, 9:53 am
শিরোনাম :
লেখাপড়ার বিকল্প নাই লেখাপড়া না করলে বড় হওয়া যাবেনা-নাটোরে হুইপ দুলু নাটোরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত দুর্গাপুরে মাদকদ্রব্য ও চোরাই মালসহ দুই জন গ্রেফতার নাটোরে জনতা ব্যাংকের ‘বাংলা কিউআর কোড’ উদ্বোধন দূর্গাপুর সর্ব স্তরের জনগনের দোয়া মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক-হালিম ইসলাম ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেটের নাটোর সফর! প্রত্নতাত্বিকদের সাথে কাজ করবে ফ্রান্স দুর্গাপুর উপজেলা জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাটোর পৌরসভায় ফলস,বনজ ও ঔষধি গাছ ও পথচাষিদের মাঝে চারা বিতরণ দুর্গাপুরে রাত্রিতে বাসগৃহে দুর্ধর্ষ চুরি মালামাল উদ্ধার গ্রেফতার-৩ নাটোরে ১১ দলের জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নাটোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৪ ঘন্টা কর্মবিরতি পালন

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

১০ম গ্রেড বাস্তবায়নসহ পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে নাটোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৪ ঘণ্টা কর্মবিরতি পালিত হয়েছে। আজ বুধবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত নাটোর সদর হাসপাতালে কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এ কর্মসূচিতে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন আহবায়ক হাফিজার রহমান,সদস্য সচিব মীর আব্দুর রাজ্জাক,সদস্য আরিফুজ্জামান,রবিউল ইসলাম,রেবেকা সুলতানা,সিদ্দুকুর রহমান,আবু হাকিম মোঃ নূরনবী,ব তবে কর্মবিরতি চলাকালিন সময়ে হাসপাতালে জরুরী সেবা চলমান ছিলো। কর্মবিরতির অংশ হিসেবে তারা হাসপাতালে নিয়মিত কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে নির্ধারিত স্থানে সমবেত হন এবং দাবি আদায়ের পক্ষে সংহতি প্রকাশ করেন।

অংশগ্রহণকারীরা জানান, স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দীর্ঘদিন ধরে বৈষম্যের মধ্যে রয়েছেন। তাদের দাবি পেশাগত দায়িত্ব, কাজের ঝুঁকি এবং সময়োপযোগী মূল্যায়নের ভিত্তিতে ১০ম গ্রেড বাস্তবায়ন করতে হবে।

তাদের ন্যায্য দাবি পুরনের জন্য প্রয়োজন হলে আগামিতে বৃহত্তর কর্মসূচির দিকেও যেতে বাধ্য হবেন। তবে তারা সবসময়ই শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে দাবি আদায়ের পক্ষে রয়েছেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ