August 1, 2026, 4:06 pm
শিরোনাম :
নাটোরে জুলাই সনদ বাস্তবায়ন আইন শৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে জামায়াতের গণমিছিল লেখাপড়ার বিকল্প নাই লেখাপড়া না করলে বড় হওয়া যাবেনা-নাটোরে হুইপ দুলু নাটোরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত দুর্গাপুরে মাদকদ্রব্য ও চোরাই মালসহ দুই জন গ্রেফতার নাটোরে জনতা ব্যাংকের ‘বাংলা কিউআর কোড’ উদ্বোধন দূর্গাপুর সর্ব স্তরের জনগনের দোয়া মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক-হালিম ইসলাম ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেটের নাটোর সফর! প্রত্নতাত্বিকদের সাথে কাজ করবে ফ্রান্স দুর্গাপুর উপজেলা জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাটোর পৌরসভায় ফলস,বনজ ও ঔষধি গাছ ও পথচাষিদের মাঝে চারা বিতরণ দুর্গাপুরে রাত্রিতে বাসগৃহে দুর্ধর্ষ চুরি মালামাল উদ্ধার গ্রেফতার-৩

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভ্রাম্যমান প্রতিনিধিঃ

ভ্রাম্যমান প্রতিনিধিঃ

রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার মাড়িয়া-রৈপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আজ ০৮/০১/২০২৬ বৃহস্পতিবার গনতন্ত্রের মা আপোষহীন দেশনেত্রী তিনবারের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইদুর রহমান মন্টু, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র,বর্তমান জেলা বিএনপি সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আহমেদ আলী ( ভূলোন), অবসর প্রাপ্ত শিক্ষক কাঁঠালবাড়ীয়া শহীদ আবুল কাশেম স্কুল ও কলেজ। সভাপতিত্বে জনাব মোঃ ওবায়দুল হক ( তুহিন), সভাপতি রৈপাড়া-মাড়িয়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয়,বিএনপি নেতা, ৬নং মাড়িয়া ইউনিয়ন।

উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানে সম্মানিত শিক্ষক মন্ডলি মোঃ হাজের আলী,মোঃ রুবেল, মোঃ ওবায়দুল, মোঃ রেন্টু,মোঃ বেশারত,মোছাঃ সাবানা।

জনাব মোঃ সাইদুর রহমান মন্টু বলেন রৈপাড়া-মাড়িয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক সকল উন্নয়নের জন্য আমরা সকল সহোযোগিতা করবো। আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন। ধানেন শীষ জয়লাভ করলে সকল উন্নয়ন করা সম্ভব।

এ বিষয়ে রৈপাড়া-মাড়িয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ ওবায়দুল হক ( তুহিন) আরো জানান, আমরা গ্রামবাসীকে সঙ্গে নিয়ে উক্ত প্রতিষ্ঠানের মান উন্নয়ন প্রতিষ্ঠা করবো এবং শিক্ষার্থীদের সুশিক্ষিত করবো। আরো বলেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক করার পরে মাড়িয়া- রৈপাড়া গ্রামে একটি কলেজ প্রতিষ্ঠা করবো।

সকল আলোচনা শেষে গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী সাবেক তিন বারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া এবং রৈপাড়া-মাড়িয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মান উন্নয়নের জন্য দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ