October 22, 2026, 11:42 pm
শিরোনাম :
লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদল নেতা বুলেটের স্বাগত মিছিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের-নাটোরে হুইপ দুলু যারা সময় মতো হাসপাতালে আসবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে-নাটোরে হুইপ দুলু নাটোরে বড়হরিশপুরে চেয়ারম্যান প্রার্থী মাহাতাব আলী বিশ্বাসের মতবিনিময় সভা বিএনপি সরকার যে প্রতিশ্রুতি দেয় সে প্রতিশ্রুতি পালন করে-নাটোরে হুইপ দুলু নাটোরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি’র প্রেস ব্রিফিং হিন্দুদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ-নাটোরে হুইপ দুলু নাটোরে বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষ্যে চিঠি উৎসব ও স্ট্যাম্প প্রদর্শনী পালন ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাইকমিশনারের

নাটোরে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

নাটোর প্রতিনিধিঃ

নাটোর প্রতিনিধিঃ

“ডিজিটাল রুপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বেলা ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক রেলি বের করা হয়। রেলিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে এসে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,জেলা শিক্ষা অফিসার রুস্তম আলী হেলালী, শিক্ষাবিদ অলক কুমার মৈত্র সহ সরকারী কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা।

এসময় বক্তারা বলেন, পর্যটন শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি দেশের অর্থনীতি, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম। ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার পর্যটন খাতকে আরও আধুনিক, সহজ ও আকর্ষণীয় করে তুলতে পারে।

নাটোরের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা উত্তরা গণভবন, রানী ভবানী রাজপ্রাসাদ, চলনবিল, মিনি কক্সবাজার খ্যাত হালতি খোলাবাড়িয়া বিল সহ বিভিন্ন পর্যটন স্পটকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে হবে। একইসঙ্গে পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামো, নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণে গুরুত্ব দিতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নাটোরকে একটি সম্ভাবনাময় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ