October 22, 2026, 11:41 pm
শিরোনাম :
লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদল নেতা বুলেটের স্বাগত মিছিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের-নাটোরে হুইপ দুলু যারা সময় মতো হাসপাতালে আসবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে-নাটোরে হুইপ দুলু নাটোরে বড়হরিশপুরে চেয়ারম্যান প্রার্থী মাহাতাব আলী বিশ্বাসের মতবিনিময় সভা বিএনপি সরকার যে প্রতিশ্রুতি দেয় সে প্রতিশ্রুতি পালন করে-নাটোরে হুইপ দুলু নাটোরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি’র প্রেস ব্রিফিং হিন্দুদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ-নাটোরে হুইপ দুলু নাটোরে বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষ্যে চিঠি উৎসব ও স্ট্যাম্প প্রদর্শনী পালন ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাইকমিশনারের

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে নাটোরে জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাটোর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল।

শনিবার (২৬ সেপ্টেম্বর)বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাই খালি প্রেসক্লাবের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আবু রায়হান ভুলু’র সভাপতিত্বে প্রধান অতিথি জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আততাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মজিদ, জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। কিন্তু যেকোনো মূল্যেই হোক এই ষড়যন্ত্র ও অরাজকতা কঠোর হস্তে দমন করা হবে।

বক্তারা দেশবিরোধী সব চক্রান্ত মোকাবিলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে তৎপর থাকার আহ্বান জানান। সমাবেশে জেলা শ্রমিক দল ও তার বিভিন্ন শাখার বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ