October 22, 2026, 11:40 pm
শিরোনাম :
লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদল নেতা বুলেটের স্বাগত মিছিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের-নাটোরে হুইপ দুলু যারা সময় মতো হাসপাতালে আসবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে-নাটোরে হুইপ দুলু নাটোরে বড়হরিশপুরে চেয়ারম্যান প্রার্থী মাহাতাব আলী বিশ্বাসের মতবিনিময় সভা বিএনপি সরকার যে প্রতিশ্রুতি দেয় সে প্রতিশ্রুতি পালন করে-নাটোরে হুইপ দুলু নাটোরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি’র প্রেস ব্রিফিং হিন্দুদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ-নাটোরে হুইপ দুলু নাটোরে বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষ্যে চিঠি উৎসব ও স্ট্যাম্প প্রদর্শনী পালন ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাইকমিশনারের

নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে নাটোরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাটোরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদল দলের নেতাকর্মীরা।
আজ শুক্রবার বিকেলে শহরের আলাইপুর উপরশহর মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলের নেতাকর্মিরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিলটি কানাইখালী এলাকায় নাটোর মিনি স্টেডিয়ামে এসে শেষ হয়।
পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশে ভার্চুয়ালী বক্তব্য রাখেন জাতীয় সংসদের সরকার দলীয় মাননীয় হুইপ ও নাটোর (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য এমপি এ্যাডঃ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোযার হোসেন তুষার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জহিরুল ইসলাম জহির, জেলা যুবদলের সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ,জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন সহ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন,নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার জন্য দেশের বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস চালাচ্ছে। তারেক জিয়ার সরকার গনতান্ত্রিক ভাবেই এই দেশ পরিচালনা করছে। কেউ যদি এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায় ও পরিকল্পিত ভাবে আগুন সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে জনগনকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ