October 22, 2026, 11:39 pm
শিরোনাম :
লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদল নেতা বুলেটের স্বাগত মিছিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের-নাটোরে হুইপ দুলু যারা সময় মতো হাসপাতালে আসবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে-নাটোরে হুইপ দুলু নাটোরে বড়হরিশপুরে চেয়ারম্যান প্রার্থী মাহাতাব আলী বিশ্বাসের মতবিনিময় সভা বিএনপি সরকার যে প্রতিশ্রুতি দেয় সে প্রতিশ্রুতি পালন করে-নাটোরে হুইপ দুলু নাটোরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি’র প্রেস ব্রিফিং হিন্দুদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ-নাটোরে হুইপ দুলু নাটোরে বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষ্যে চিঠি উৎসব ও স্ট্যাম্প প্রদর্শনী পালন ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাইকমিশনারের

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান উপলক্ষে নাটোরে ৩ (তিন) মাস ব্যাপী বিশেষ কর্মসূচি উদ্বোধন

নাটোর প্রতিনিধি। গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি। গোলাম গাউসঃ

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান ২০২৬ বাস্তবায়ন উপলক্ষে নাটোরে তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসন ও নাটোর পৌরসভার আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযানের নেতৃত্ব দেন রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) (যুগ্মসচিব) ড. চিত্রলেখা নাজনীন।

এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার, নাটোর স্থানীয় সরকার উপ-পরিচালক ও নাটোর পৌরসভার প্রশাসক মো. শামীম হোসেন,নাটোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হাসান,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা, আইসিটি শাখা, তথ্য ও অভিযোগ শাখা এবং শিক্ষা ও কল্যাণ শাখা) মো. রাশেদুজ্জামান সহ সরকারি ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা।

নাটোর পৌরসভার উপশহর, হরিশপুর বাইপাস, জয়কালি বাড়ি দীঘী এলাকা সহ বিভিন্ন এলাকায় মশা মাছি নিধন ও ডেঙ্গু নিধনের জন্য ডেন, নর্দমা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালানো হয়। এসময় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে স্বাস্থ্যবিধি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ