May 30, 2026, 11:18 am
শিরোনাম :
রাজশাহী দুর্গাপুরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আযহা উপলক্ষে দুর্গাপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরন দুর্গাপুরে ভূমি সেবা মেলা উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দুর্গাপুরে এসএসসি পরীক্ষার্থীদের সংঘর্ষে অটোরিকশা ভাঙচুর,আহত-৭ দুর্গাপুর পৌরসভায় নতুন সিভিল ইঞ্জিনিয়ারের যোগদান নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী দিনে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন নাটোরের ডিসি দূর্গাপুরে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও মানববন্ধন দূর্গাপুরে ছাত্রদলের উদ্যোগে এস‌এসসি পরিক্ষার্থীদের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরন নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ জেলা পর্যায়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত যারা বিএনপির জন্য মার খেয়েছে আক্রান্ত হয়েছে প্রত্যেকটা পরিবারের পাশে বিএনপি দাড়াবে নাটোরে- হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু

নাটোর জেলার নলডাঙ্গা থানাধীন বুড়িরভাগ উচ্চ বিদ্যালয়ে শিশুদের সাথে পুলিশ সুপারের শুভেচ্ছা বিনিময়

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

অদ্য ২২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপার নাটোর নলডাঙ্গা থানা থেকে ফেরার পথে বুড়িরভাগ উচ্চ বিদ্যালয়ে গমন করেন। প্রথমত তিনি স্কুলের শিক্ষকদের নিয়ে বিভিন্ন শ্রেণীর শিশুদের সাথে পুলিশ সুপার শুভেচ্ছা বিনিময় করেন। অতঃপর পুলিশ সুপার ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সাথে শুভেচ্ছা সহ মত বিনিময় করেন। মতবিনিময়কালে শিশুদের পরিবার ও এলাকার আইন শৃঙ্খলা সম্পর্কে শিশুদের নিকট খোঁজখবর নেন।

এ সময় একটি শিশু জানায় চোর তার কয়েকটি প্রিয় কবুতর চুরি করে নিয়ে গেছে এবং অপর একটি শিশু জানায় রাতে জানালা খোলা থাকায় জানলা দিয়ে তার বাবার মোবাইল নিয়ে গেছে। এ সময় পুলিশ সুপার এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানান। তিনি মেয়েদের নিকট জানতে চান স্কুলে আসার পথে কেউ তাদের ডিস্টার্ব করে কিনা এ সময় তারা বলেন যে কেহ তাদেরকে ডিস্টার্ব করে না।
পুলিশ সুপার নাটোর মাদকদ্রব্য প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের সচেতন সচেতন হওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। অতঃপর সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাস্তায় চলাচলের সময় ছাত্র-ছাত্রীদেরকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান।

শিশুরা পুলিশ সুপার মহোদয়কে হাত তুলে বলেন যে তারা ভবিষ্যতে বাল্যবিবাহ করবে না, মাদক প্রতিরোধ করবে এবং সড়কে আইন মেনে চলাচল করবে সেই সাথে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ভবিষ্যতে কাজ করবে। হঠাৎ করে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই স্কুলে পুলিশ সুপারে আগমনে শিক্ষক এবং ছাত্রছাত্রীবৃন্দ অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্ল হয়েছেন সেই সাথে ভবিষ্যতে স্কুলে আসার জন্য আবারো আমন্ত্রণ জানান।

এ সময় বুড়িরভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক মন্ডলীসহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ