October 24, 2026, 4:02 am
শিরোনাম :
বিজয়া দশমীতে নাটোরে দুর্গাপূজার সমাপ্তি, জয়কালি দিঘিতে প্রতিমা বিসর্জন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদল নেতা বুলেটের স্বাগত মিছিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের-নাটোরে হুইপ দুলু যারা সময় মতো হাসপাতালে আসবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে-নাটোরে হুইপ দুলু নাটোরে বড়হরিশপুরে চেয়ারম্যান প্রার্থী মাহাতাব আলী বিশ্বাসের মতবিনিময় সভা বিএনপি সরকার যে প্রতিশ্রুতি দেয় সে প্রতিশ্রুতি পালন করে-নাটোরে হুইপ দুলু নাটোরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি’র প্রেস ব্রিফিং হিন্দুদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ-নাটোরে হুইপ দুলু নাটোরে বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষ্যে চিঠি উৎসব ও স্ট্যাম্প প্রদর্শনী পালন

বিজয়া দশমীতে নাটোরে দুর্গাপূজার সমাপ্তি, জয়কালি দিঘিতে প্রতিমা বিসর্জন

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ

বিজয়া দশমীর মধ্য দিয়ে নাটোরে শেষ হয়েছে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মঙ্গলবার (২১ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে সন্ধ্যা থেকে শুরু হয়েছে নাটোরের ঐতিহাসিক রানী ভবানী রাজবাড়ির জয়কালি দিঘিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পাঁচ দিনব্যাপী এ উৎসব।

প্রতিমা বিসর্জনকে ঘিরে জয়কালি দিঘি এলাকায় ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

এ সময় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে দেবী দুর্গাকে বিদায় জানান সনাতন ধর্মাবলম্বীরা। বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা। একই সঙ্গে ভক্তরা কামনা করেন দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল।

প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবুল হায়াত, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নাটোর পৌরসভার প্রশাসক শামীম হোসেন, নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ফরহাদ আহমেদ, নাটোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন সোহাগসহ বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা।

শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজার সমাপ্তি হওয়ায় স্বস্তি প্রকাশ করেন সংশ্লিষ্টরা। বিজয়া দশমীর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হলেও ভক্তদের মাঝে রয়ে যায় আগামী বছরের অপেক্ষা ও দেবী দুর্গার আগমনের প্রত্যাশা। নাটোর পৌরসভা ৪৬ টি প্রতিমা এখানে বিসর্জন হবে। এ বছর জেলা জুড়ে ৪০৩ টি পূজা মন্ডপের পূজা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ