October 21, 2026, 5:38 pm
শিরোনাম :
লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদল নেতা বুলেটের স্বাগত মিছিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের-নাটোরে হুইপ দুলু যারা সময় মতো হাসপাতালে আসবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে-নাটোরে হুইপ দুলু নাটোরে বড়হরিশপুরে চেয়ারম্যান প্রার্থী মাহাতাব আলী বিশ্বাসের মতবিনিময় সভা বিএনপি সরকার যে প্রতিশ্রুতি দেয় সে প্রতিশ্রুতি পালন করে-নাটোরে হুইপ দুলু নাটোরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি’র প্রেস ব্রিফিং হিন্দুদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ-নাটোরে হুইপ দুলু নাটোরে বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষ্যে চিঠি উৎসব ও স্ট্যাম্প প্রদর্শনী পালন ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাইকমিশনারের

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদল নেতা বুলেটের স্বাগত মিছিল

দুর্গাপুর প্রতিনিধিঃ

দুর্গাপুর প্রতিনিধিঃ

আগামী ২০ই অক্টোবর ২০২৬ রাজশাহী সফরে আসছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এ সময় তিনি রাজশাহীর ধর্মসভা পূজা মন্ডপ পরিদর্শন করবেন এবং আখ চাষীদের মধ্যে ভর্তুকির টাকা প্রদান করবেন।

তারেক রহমানের আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি রাজশাহীর জনমনে বইছে ঈদের আনন্দ।
রাজশাহীর মেইন মেইন সড়ক ও জনপদ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে ব্যস্ত সময় পার করছেন দায়িত্বশীল কর্মীরা।
তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মিছিলে মুখরিত রাজশাহী রাজপথ।

আজ ১৯ শে অক্টোবর ২০২৬ রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সবুর বুলেটের নেতৃত্বে জনাব তারেক রহমানকে স্বাগত জানিয়ে একটি বিশাল মিছিল করতে দেখা গেছে।

এ সময় আব্দুস সবুর বুলেটের নেতৃত্বে শত শত ছাত্র অংশ নেয় মিছিলে। তারেক রহমান আগমন উপলক্ষে প্রস্তুতি ও সার্বিক বিষয়ে জানতে ছাত্রদল নেতা বুলেটের সঙ্গে কথা বললে তিনি জানান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী রাজশাহী সফর করছেন প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম রাজশাহী সফর। আমাদের নেতাকর্মীদের মাঝে বইছে ঈদের আনন্দ। আমরা প্রস্তুত তারেক রহমানকে স্বাগত জানাতে।

ছাত্রদল নেতা বুলেট এর কাছে জানতে চাইলে তিনি আরো বলেন শিক্ষার নগরী রাজশাহীতে আমরা চাই শিক্ষার মান করতে এবং বাহির থেকে রাজশাহীতে যারা লেখাপড়া করতে আসে তাদের নিরাপত্তা সহ প্রয়োজনের ব্যবস্থা যেন তারেক রহমান গ্রহণ করেন এবং কৃষি নির্ভরশীল এই রাজশাহীকে তিনি কৃষি হাব হিসেবে গড়ে তোলেন এবং রাজশাহীর বিখ্যাত আম ও মাছ যেন বিদেশে রপ্তানি করা যায় সেদিকে ব্যবস্থা গ্রহণ করেন এই প্রত্যাশা আমরা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ