নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, গত নির্বাচনে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে এই ধানের শীষ কে ভোট দিয়ে এমপি নির্বাচনে যে করেছে, বিএনপিকে ক্ষমতা দিতে সাহায্য করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের।
তিনি আরো বলেন, আমি এমপি হিসেবে আমার দায়িত্ব আপনাদের এই এলাকাকে রক্ষা করা। আমি আমার দলীয় নেতাদেরকে বলেছি, ক্লিয়ার পরিষ্কার কথা, যে যে কয়দিন আপনাদের বিদায় না হবে পূজা, ঠাকুর ডুবানো না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের দলের কর্মীরা প্রতিদিন সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত আপনাদের পাহারা দেবে।
তারেক রহমানের সরকার এই প্রথম ৫৬ বছর স্বাধীনতার পর ৬শ কেজি করে চাউল প্রতিটা মন্দিরে দিয়েছে। আরো শুনে খুশি হবেন, আমি এমপি হিসেবে আমার দায়িত্ব আছে না প্রধানমন্ত্রীর এই অনুদানের পর আমি আরো ২০০ কেজি করে মোট ৮০০ কেজি করে চাউল কি পাইছে না দাদা। সরকার আপনাদের ধর্ম পালনের জন্য অর্থ দিয়েছে।
তিনি আজ সোমবার সন্ধায় নাটোর সদরের লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের কদম সাতুরিয়া সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন,সাইফুল ইসলাম আফতাব, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন সহ ভক্তবৃন্দরা।