October 21, 2026, 6:15 pm
শিরোনাম :
লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদল নেতা বুলেটের স্বাগত মিছিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের-নাটোরে হুইপ দুলু যারা সময় মতো হাসপাতালে আসবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে-নাটোরে হুইপ দুলু নাটোরে বড়হরিশপুরে চেয়ারম্যান প্রার্থী মাহাতাব আলী বিশ্বাসের মতবিনিময় সভা বিএনপি সরকার যে প্রতিশ্রুতি দেয় সে প্রতিশ্রুতি পালন করে-নাটোরে হুইপ দুলু নাটোরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি’র প্রেস ব্রিফিং হিন্দুদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ-নাটোরে হুইপ দুলু নাটোরে বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষ্যে চিঠি উৎসব ও স্ট্যাম্প প্রদর্শনী পালন ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাইকমিশনারের

দুর্গাপুরে আদালতের নিষেধাজ্ঞার আদেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রাস্তা বন্ধ করে বিল্ডিং নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর দুর্গাপুরে আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে,সরকারি আদেশ অবমাননা করে, চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে, পিলারের মাধ্যমে বিল্ডিং নির্মাণের অভিযোগ পাওয়াগেছে। অভিযোগকারী গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ বাদী হয়ে রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানাযায়, দুর্গাপুর উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের মৃতঃ জয়েন উদ্দিন মন্ডলের ছেলে মকবুল হোসেন প্রায় ৬৭ বছর উর্দ্ধকাল যাবৎ এজমালি সম্পত্তিতে কাচা ও আধাপাকা বাড়ি নির্মাণ করে শান্তিপূর্ণভাবে প্রকাশ্যে জমি রাস্তা পানি নিরঙ্কুশ ভাবে ব্যবহার করে আসছেন।

হঠাৎ করে একই গ্রামের প্রতিপক্ষ/বিবাদী মৃতঃ মেছের উদ্দিনের ছেলে রফিকুল ও তার ঘর জামাই আতাউর রহমান, ময়না ও রিয়া বেগম শত্রুতা বসত বাদীর বাড়ি থেকে বাইর হওয়ার একমাত্র চলাচলের রাস্তা জোরপূর্বক দখল করে, রাস্তা বন্ধ করে দিয়ে, জমির চৌহদ্দি বজায় না রাখে, প্লান পাস না করে,স্থানীয় নেতার নির্দেশে রাস্তার উপর পিলার করে বহুতাল ফাউন্ডেশনের বিল্ডিং নির্মাণ করছেন।

উক্ত কাজ বন্ধের জন্য দরখাস্তকারী বাদী হয়ে গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত খুশি হয়ে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন এবং ওসি দুর্গাপুরকে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারির নির্দেশ প্রদান করেন। সে মোতাবেক নাম মাত্র ওসি দুর্গাপুর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারি করেন।

কিন্তু আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে, নোটিশ জারির আদেশ অবমাননা করে,সরকারি আদেশ ও নিষেধ অমান্য করে, নির্বাচনমুখী নেতার ক্ষমতাবলে বিল্ডিং নির্মাণের কাজ চালালেও থানা পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করছেন না ।

এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চানন্দ সরকারের সাথে কথা বলা হলে তিনি বলেন, আদালতের আদেশ মোতাবেক নিষেধাজ্ঞার আদেশের নোটিশ জারি করে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে বিল্ডিং এর কাজ চালানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ঠিক আছে আমি বিষয়টি দেখতেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ