
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদল সুপার ইউনিটের নতুন কমিটি গঠনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন রাজশাহী দুর্গাপুরের কৃতি সন্তান রানা হামিদ।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে কলেজ ছাত্রদলের দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সাধারণ সম্পাদক পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিতুমীর কলেজের মেধাবী ও ত্যাগী ছাত্রনেতারা।
মনোনয়ন প্রত্যাশীরা বলেন, "আমরা দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে কাজ করতে চাই।"
এ বিষয়ে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ্য ও ত্যাগী নেতৃত্ব বাছাই করা হবে। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, সুপার ইউনিটের সাধারণ সম্পাদক পদকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। সাধারণ শিক্ষার্থীরাও একটি পরিচ্ছন্ন ও শক্তিশালী কমিটি প্রত্যাশা করছে।
সম্পাদক ও প্রকাশকঃ
জীবন আলী সবুজ (কোরবান)
বি,এস,এস;এম,এ;এল,এল,বি
রাজশাহী আইন মহাবিদ্যালয়।
প্রধান কার্যালয়
রাজপাড়া, রাজশাহী কোর্ট।
বিজ্ঞাপন শাখা- দূর্গাপুর, রাজশাহী।
মোবাইলঃ ০১৭৫৯০১২৩৫৯,০১৭১৬৯০২৫৩৯
https://dainikcrimenews24.com/