
নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ
"সর্বজনীন বাসস্থান টেকসই নগরায়ন" এই প্রতিপাদ্য নিয়ে র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আযোজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসনের কার্যালয়ে সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন,গণপূর্তর নির্বাহী প্রকৌশলী ইফতেখার মজিদ সহ সরকারী কর্মকর্তারা, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সবার জন্য পর্যাপ্ত ও নিরাপদ আবাসন নিশ্চিত করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। পরিকল্পিত নগরায়ন, পরিবেশবান্ধব আবাসন এবং নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ
জীবন আলী সবুজ (কোরবান)
বি,এস,এস;এম,এ;এল,এল,বি
রাজশাহী আইন মহাবিদ্যালয়।
প্রধান কার্যালয়
রাজপাড়া, রাজশাহী কোর্ট।
বিজ্ঞাপন শাখা- দূর্গাপুর, রাজশাহী।
মোবাইলঃ ০১৭৫৯০১২৩৫৯,০১৭১৬৯০২৫৩৯
https://dainikcrimenews24.com/