
নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ জীবন গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে নাটোরে অনুষ্ঠিত প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কাবাডি ফেডারেশন সভাপতি ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ। সভাপতিত্ব করেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, জেলা ক্রীড়া কর্মকর্তা রাকিবুল হাসান এছামী সহ জেলার সাত থানার অফিসার ইনচার্জ (ওসি)। গতকাল শনিবার জেলা স্টেডিয়ামে এই কাবাডি খেলা উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। রবিবার বিকেলে জেলা স্টেডিয়ামে কাবাডি সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। বড়াইগ্রাম বনাম সিংড়া থানা খেলায় ফাইলে উঠে। সিংড়া থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম এর দল চ্যাম্পিয়ন হয়। বড়াইগ্রাম উপজেলা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম এর দল রানার্স আপ হয়।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে কিশোর-তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও ইতিবাচক মানসিকতা গড়ে ওঠে।
তারা আরও বলেন, পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও আস্থা বাড়ানোর পাশাপাশি সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবে।
পরে চ্যাম্পিয়নশিপে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের কাবাডি ফেডারেশন সভাপতি ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ সহ অতিথিরা।
সম্পাদক ও প্রকাশকঃ
জীবন আলী সবুজ (কোরবান)
বি,এস,এস;এম,এ;এল,এল,বি
রাজশাহী আইন মহাবিদ্যালয়।
প্রধান কার্যালয়
রাজপাড়া, রাজশাহী কোর্ট।
বিজ্ঞাপন শাখা- দূর্গাপুর, রাজশাহী।
মোবাইলঃ ০১৭৫৯০১২৩৫৯,০১৭১৬৯০২৫৩৯
https://dainikcrimenews24.com/