
নাটোর প্রতিনিধি,গোলাম গাউসঃ
নাটোরে তিন দিনব্যাপী কৃষি উন্নয়নের মধ্যেমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নাটোর এন এস সরকারি কলেজ মাঠে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার ফিতা কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
পরে মেলায় ২১টি স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক আসমা শাহীন, জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ হাবিবুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত,এন এস সরকারি কলেজের অধ্যাক্ষ প্রফেসর মোঃ আব্দুল বারী মির্জা প্রমুখ। পরে ছাত্র ও অভিভাবকদের হাতে গাছের চারা তুলে দেন অতিথিরা। মেলা ফলজ বনজ এবং ঔষধি গুণ সম্পূর্ণ গাছ ,বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি মেলায় স্থান পেয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ
জীবন আলী সবুজ (কোরবান)
বি,এস,এস;এম,এ;এল,এল,বি
রাজশাহী আইন মহাবিদ্যালয়।
প্রধান কার্যালয়
রাজপাড়া, রাজশাহী কোর্ট।
বিজ্ঞাপন শাখা- দূর্গাপুর, রাজশাহী।
মোবাইলঃ ০১৭৫৯০১২৩৫৯,০১৭১৬৯০২৫৩৯
https://dainikcrimenews24.com/