দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর দূর্গাপুরে গলায় ফাঁস দিয়ে রকি (১৯) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক আত্মহত্যা করেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে নিজ এলাকার একটি আমবাগানে গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ওই যুবক আত্মহত্যা করেছে বলে জানায় স্থানীয়রা।
নিহত রকি উপজেলার জয়নগর ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের মৃত টিটোর ছেলে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানায়, নিহত রকি মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ছিলো। শনিবার দিবাগত রাতে তার নিজ এলাকার মারুফ নামে এক ব্যক্তির আমবাগানে গাছের ডালের সাথে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে মানসিক ভারসাম্যহীন হওয়ায় আত্মহত্যা করেছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে ।
সম্পাদক ও প্রকাশকঃ
জীবন আলী সবুজ (কোরবান)
বি,এস,এস;এম,এ;এল,এল,বি
রাজশাহী আইন মহাবিদ্যালয়।
প্রধান কার্যালয়
রাজপাড়া, রাজশাহী কোর্ট।
বিজ্ঞাপন শাখা- দূর্গাপুর, রাজশাহী।
মোবাইলঃ ০১৭৫৯০১২৩৫৯,০১৭১৬৯০২৫৩৯
https://dainikcrimenews24.com/