দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জাতীয় রূপরেখা বাস্তবায়নের দাবিতে রাজশাহীর দূর্গাপুরে মোটরসাইকেল শোডাউন ও লিফলেট বিতরণ করেছে। মূঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভা গেট থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন শুরু হয়, পরে শোডাউনটি উপজেলা বাজার, শালঘড়িয়া মোড়, আমগাছি বাজার হয়ে কাঠালবাড়িয়া বাজারে গিয়ে শেষ হয়, সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে যুবদলের সাবেক সভাপতি নাহিদুল হক বিদয় বলেন, গত ১৭ বছর ধরে দেশের জনগণ একদলীয় শাসন ও ফ্যাসিবাদের শিকার হয়েছে, মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, ২০২৪ সালের অনুভুত্থান মধ্য দিয়ে জনগণ তাদের অধিকার পুনরুদ্ধারের পথ তৈরি করেছে, এখন প্রয়োজন একটি সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার।
তিনি আরও বলেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা দেশের পুনর্গঠনের রূপরেখা, এতে অর্থনীতি, বিচার বিভাগ, মানবাধিকার, দুর্নীতিমুক্ত প্রশাসন ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, এই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
কর্মসূচিতে স্থানীয় যুবদল ও ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন, তারা সাধারণ মানুষকে লিফলেট বিতরণ করে আশ্বস্ত করেন যে, বিএনপি রাজনৈতিকভাবে প্রস্তুত এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবসময় পাশে থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ
জীবন আলী সবুজ (কোরবান)
বি,এস,এস;এম,এ;এল,এল,বি
রাজশাহী আইন মহাবিদ্যালয়।
প্রধান কার্যালয়
রাজপাড়া, রাজশাহী কোর্ট।
বিজ্ঞাপন শাখা- দূর্গাপুর, রাজশাহী।
মোবাইলঃ ০১৭৫৯০১২৩৫৯,০১৭১৬৯০২৫৩৯
https://dainikcrimenews24.com/