
নিজেস্ব প্রতিবেদকঃ
রাজশাহীতে জুডিশিয়াল কোর্টের ইন্সপেক্টর রবিউল ইসলাম এর বিরুদ্ধে রাজশাহী এডভোকেট বার এসোশিয়েশনের আইনজীবী মামুনুর রশিদ জনকে আটক রেখে হেনস্থার অভিযোগ পাওয়াগেছে।
জানাগেছে, গত ৩০/০৭/২০২৫ ইং বিজ্ঞ আইনজীবী মামুনুর রশিদ জন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালতে জি. আর নং-১১১/২০২৫ (চন্দ্রিমা) এ মামলায় হিয়ারিং করার জন্য দ্রুত কোর্টে সিড়ি দিয়ে যাচ্ছিলেন।
তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৮ তলা বিল্ডিং এর ২(দুই) তলায় পৌঁছা মাত্র রাজশাহী জুডিশিয়াল কোর্টের ইন্সপেক্টর রবিউল ইসলাম তার সাথে খারাপ ব্যবহার করেন এবং পাশের জুডিশিয়াল মুন্সি খানায় দীর্ঘ সময় আটকে রেখেন এবং বলেন আপনি একজন ভূয়া আইনজীবী।
আমি মানিব্যাগ হইতে আমার ভিজিটিং কার্ড দেখাই। তবুও কোর্ট ইন্সপেক্টর ভিজিটিং কার্ড দেখে বলেন কার্ডে আপনার কোন সনদ নম্বর নাই। উল্লেখ্য যে, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১০:৩০ মিনিটে বসে। আমি বলি এখন ১০:৩৫ বাজে আদালত বসে গেছে হিয়ারিং শেষ করে এসে আমি আপনাকে আমার সনদ দেখাবো। ইন্সপেক্টর কিছুতেই শুনবেন না। তিনি আমার ভিজিটিং কার্ড ছুড়ে ফেলে দেন।
দুঃখজনক এডভোকেট মামুনুর রশিদ জন একজন আইনজীবী ও ভালো মনের মানুষ মানুষ। তার এডভোকেট তালিকাভুক্তির তাং-২৩/১২/২০১৮ ইং। সনদ নং-১৩৬১,তিনি মুক্তি ফাউন্ডেশন এর সভাপতি। তাছাড়া ও তিনি রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সহঃসাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক হিসেবে নিযুক্ত আছেন। তাঁর সাথে এমন ব্যবহার করা মোটেও কাম্য না।
রাজশাহী এডভোকেট বার এসোশিয়েশনের এডভোকেট গনেরা আইনজীবী মামুনুর রশিদ জনকে আটক রেখে হেনস্থা করায় জুডিশিয়াল কোর্ট ইন্সপেক্টর রবিউল ইসলামের বিরুদ্ধে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানিয়েছেন।
এব্যাপারে রাজশাহী জুডিশিয়াল কোর্ট ইন্সপেক্টর রবিউল ইসলাম এর সাথে কয়েক বার কথা বলার চেষ্টা কার হলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ
জীবন আলী সবুজ (কোরবান)
বি,এস,এস;এম,এ;এল,এল,বি
রাজশাহী আইন মহাবিদ্যালয়।
প্রধান কার্যালয়
রাজপাড়া, রাজশাহী কোর্ট।
বিজ্ঞাপন শাখা- দূর্গাপুর, রাজশাহী।
মোবাইলঃ ০১৭৫৯০১২৩৫৯,০১৭১৬৯০২৫৩৯
https://dainikcrimenews24.com/