
দুর্গাপুর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর দুর্গাপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন ও সাধারন সম্পাদক জাকির হোসেন বাবলুকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার তথ্যটি নিশ্চিত করেছেন দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি।
জানাগেছে, গত ৫ এপ্রিল ২০২৫ তারিখে বহিষ্কারাদেশ প্রদান করা হয়। বহিষ্কার আদেশে বলা হয়েছে, দুর্গাপুর প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি ও সাংবাদিক সমাজের আইন বিষয়ক সম্পাদক মোঃ আবুল হোসেন ও দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সমাজের সদস্য মোঃ জাকির হোসেন বাবলু অত্র প্রেসক্লাবের দায়িত্ব থাকা কালীন সময়ে তারা প্রেসক্লাবের গঠনতন্ত্রের পরিপন্থী বিভিন্ন কার্যক্রম আপনাদের মাধ্যমে সু-সংগঠিত মর্মে প্রতিয়মান হওয়ায় সংগঠনের নীতি নির্ধারক গণের নিকট এর কারণে বিষয়গুলো অত্র প্রেসক্লাবের সভাপতি'র দৃষ্টিগোচরে হয়। যা সুনির্দিষ্ট প্রমানের ভিত্তিতে আপনাদেকে দুর্গাপুর প্রেসক্লাব স-স পদ হতে বহিষ্কারাদেশ প্রদান করা হয়েছে।
দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দায়িত্ব নেয়া জাকির হোসেন বাবলুর শিক্ষাগত যোগ্যতার সনদের কোন ফটোকপি দুর্গাপুর প্রেসক্লাবের সদস্য ভর্তি ফরমে যুক্ত না থাকার কারণে গত ৪ এপ্রিল ২০২৫ আপনাদেরকে ২৪ ঘন্টা সময় দিয়ে কারন দর্শানোর নোটিশের মধ্যদিয়ে ব্যর্থতার কারণে আপনাদের বহিস্কার করা হইল।
উল্লেখ্য ৫ এপ্রিল ২০২৫ ইং তারিখের পর থেকে আপনারা দুর্গাপুর প্রেসক্লাবের কোন পরিচয় বহন করিতে পারিবেন না। যদি পরিচয় বহন করে কোন অনৈতিক কার্যকলাপ করেন তাইলে দুর্গাপুর প্রেসক্লাব কোনরুপ দায়বদ্ধ থাকিবে না।
এ ব্যাপারে দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি জীবন আলী সবুজ (কোরবান) এর সাথে কথা বলা হলে তিনি বলেন, প্রেসক্লাবের গঠনতন্ত্রের পরিপন্থী বিভিন্ন কার্যক্রম সু-সংগঠিত হওয়ায় কারনে ও তাহাদেরকে এহেনো কর্মকাণ্ডের বিষয়ে কারণ দর্শানো নোটিশের মাধ্যমে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ
জীবন আলী সবুজ (কোরবান)
বি,এস,এস;এম,এ;এল,এল,বি
রাজশাহী আইন মহাবিদ্যালয়।
প্রধান কার্যালয়
রাজপাড়া, রাজশাহী কোর্ট।
বিজ্ঞাপন শাখা- দূর্গাপুর, রাজশাহী।
মোবাইলঃ ০১৭৫৯০১২৩৫৯,০১৭১৬৯০২৫৩৯
https://dainikcrimenews24.com/