দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধঃ
রাজশাহী দূর্গাপুর উপজেলার ৩নং পানানগর ইউনিয়নের গুণাজীপাড়ায় পরকীয়ার জেরে যুবক যুবতীকে আটকের অভিযোগ পাওয়াগেছে । গত ৩১শে মার্চ ২০২৫ পানানগর ইউনিয়নের গোলাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়েছে।
অভিযোগে বলা হয়, দূর্গাপুর উপজেলার গুণাজীপাড়া গ্রামের বাসিন্দা মৃতঃ দবির সোনারের মেয়ে মুসলমান ববিতা বেগম (৩২) তার নিজ শয়ন কক্ষ থেকে অপরিচিত যুবককে আটক করা হয়।
আটকৃত যুবকের নাম আকাশ রহমান (২৩) পিতা রাজন সরদার। তার বাড়ী পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের কানাইপাড়া গ্রামে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বললে তারা জানান, গত কাল রাত আনুমানিক ৮ টার দিকে তার শয়ন ঘরে অপরিচিত যুবক প্রবেশ করে। আমরা এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরকীয়ার সময় তাদের হাতে নাতে ধরি। পরে তাকে স্থানীয় গ্রাম্য পুলিশ দ্বারা আটক করে রাখি এবং থানায় যোগাযোগ করা হলে তারা স্থানীয় পর্যায়ে সমাধানের কথা বলেন।
স্থানীয় সালিশি বৈঠক এর মাধ্যমে উভয়ের সম্মতি ক্রমে বিবাহ দেয়া হয়। উভয়ের মতামতের ভিত্তিতে ৪ লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ সম্পন্ন করা হয় ।
এ সময় সালিশি বৈঠকে উপস্থিত ছিলেন, আকবর আলী সাবেক ইউপি সদস্য ৩নং পানানগর ইউনিয়নের বিশিষ্ট বিএনপি নেতা শ্রী প্রশান্ত কুমার , জনাব ফারুক হাসান বিএনপি নেতা ৩নং পানানগর ইউনিয়ন, আফজাল হোসেন সাধারণ সম্পাদক ওয়ার্ড বিএনপি । জনাব হুজুর আলী স্থানীয় বিএনপি নেতা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ঘটনার বিষয়ে দূর্গাপুর থানা অফিসার ইনচার্জ জনাব দুরুল হুদা বলেন, আটকের বিষয়ে আমি অবগত নেই। বিষয়টি আমি দেখছি।
সম্পাদক ও প্রকাশকঃ
জীবন আলী সবুজ (কোরবান)
বি,এস,এস;এম,এ;এল,এল,বি
রাজশাহী আইন মহাবিদ্যালয়।
প্রধান কার্যালয়
রাজপাড়া, রাজশাহী কোর্ট।
বিজ্ঞাপন শাখা- দূর্গাপুর, রাজশাহী।
মোবাইলঃ ০১৭৫৯০১২৩৫৯,০১৭১৬৯০২৫৩৯
https://dainikcrimenews24.com/